
রাজশাহীতে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে এসআরবি-৫। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নওগাঁ সদর থানার চুনিয়াগাড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুজনের কাছ থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিক্রির উদ্দেশ্যে অবৈধ স্বর্ণ নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৫। সংস্থাটির দাবি, তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ কিনে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন।
আটক দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে এসআরবি।

হবিগঞ্জের চুনারুঘাটে বাবা-মেয়েসহ তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে পুলিশের দুই সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুম আল মামুন ও কনস্টেবল রহুল আমীন।
৫ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় রাতের আঁধারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম
৬ মিনিট আগে
ভরা মৌসুমেও মানিকগঞ্জের পদ্মা-যমুনায় ইলিশের সরবরাহ নেই তেমন। অনেক ক্ষেত্রে মাছ ধরতে যাওয়ার খরচও উঠছে না জেলেদের। এ অবস্থায় পেশা বদলের কথাও ভাবছেন অনেক জেলে। সরবরাহ কম থাকায় এক কেজি ইলিশের দাম এবার ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় উঠেছে।
১৬ মিনিট আগে
বগুড়ার ধুনটে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের মারপিট, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতার পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতের....
১৯ মিনিট আগে