
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে এক দিনে পৃথক অভিযান চালিয়ে ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদা নদী, শশীদল ও শংকুচাইল বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় বাসমতী চাল, বাজি, ট্যাব, শাড়ি, গরু, বিভিন্ন ধরনের শ্যাম্পু, স্কিন শাইন ক্রিম, ফুচকা, তাস, চকলেট, অলিভ অয়েল ও রেডবুল এনার্জি ড্রিংকস জব্দ করা হয়েছে। এ ছাড়া নবরত্ন তেল, সেভেন অয়েল, অরিও বিস্কুট, কিশমিশ ও লাগেজও রয়েছে জব্দ তালিকায়।
একই অভিযানে গাঁজা, মদ, বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরাচালানে ব্যবহৃত একটি ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের পরিকল্পনা ও নির্দেশনায় সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পর এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

গাজীপুরের জয়দেবপুরে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলেছে। প্রেমের সম্পর্ক ও আগের বিয়েসহ নানা বিষয় নিয়ে বিরোধের জেরে ডলি আক্তার (৩০) নামে ওই নারীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। এ সময় হত্যায় ব্যবহৃত বটি, দা, মোবাইল ফোন ও জুতা উদ্ধা
২ মিনিট আগে
ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও অর্থ দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. সায়দুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি কোয়ার্টারের পাশে গোয়ালঘর করে ছয়টি গরু পালনের অভিযোগ উঠেছে ইপিআই টেকনিশিয়ান আশ্রাফুল ইসলাম কয়েসের বিরুদ্ধে। গোবর ও গো-মূত্রের দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ এবং ভোগান্তির অভিযোগ করেছেন কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি–চট্টগ্রাম। সংগঠনটি ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
২৪ মিনিট আগে