
চুয়াডাঙ্গায় দুটি আসনে ১১ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা-১ ও বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ করেন তিনি।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব ও জহুরুল ইসলাম আজিজি, এবি পার্টির প্রার্থী আল মামুন রানা ও এনসিপি প্রার্থী মোল্লা ফারুক এহসান।
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাসানুজ্জামান সজিব, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নুর হাকিম ও এবি পার্টির প্রার্থী আলমগীর হোসেন।
মনোনয়ন পত্র বাছাই কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গার চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং সব প্রার্থী ও প্রার্থীদের প্রস্তাবকারী-সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে ছয়জন এবং চুয়াডাঙ্গা-২ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। বাছাইয়ে তাঁরা সকলেই বৈধ প্রার্থী হিসেবে গণ্য হয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলনের দুজন প্রার্থী আছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগে একজন প্রত্যাহার না করলে দুজনের মনোনয়নই বাতিল করে দেওয়া হবে।

দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৩ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৩০ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে