
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে মাদকসহ চুয়াডাঙ্গার দুই যুবক আটক হয়েছেন। আজ শনিবার ভোরে তাঁরা আটক হন। বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. রকো হোসেন (৩৫) ওরফে রকো এবং মো. রাশিদুল ওরফে দুলি (৩৬)।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, রকো ও দুলি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁরা ভারত থেকে দেশে মাদক আনতেন। আজ ভোরে তাঁরা সীমানার বেড়া কেটে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের হাতে আটক হন তাঁরা।
বিজিবি কর্মকর্তা লে. কর্নেল রফিকুল আলম বলেন, মাদকসহ দুই বাংলাদেশি আটকের খবর পাওয়ার পর তিনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। আটক ব্যক্তিরা সুস্থ আছেন বলে বিএসএফ নিশ্চিত করেছে।

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় বন কর্মকর্তাকে কুপিয়ে হরিণশিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর সহযোগীরা। আজ বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করা হয়েছে।
১৩ মিনিট আগে
কুড়িগ্রাম শহরের ওহী ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বহনকারী ‘স্কুল বাস’ সড়কের পাশে খাদে পড়ে গেলে দুই শিশু শিক্ষার্থী আহত হয়। আজ বুধবার (১৩ মে) দুপুরে জেলা শহরের পৌর এলাকার গড়ের পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরাকারবারিদের একজন আহত হয়েছেন।
২২ মিনিট আগে