
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে হাসপাতালের অফিসের দুটি রুমের জানালার গ্রিল ভেঙে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আব্দুর রউফ জানান, প্রতিদিনের ন্যায় গতকাল অফিস শেষ করে অফিসকক্ষে তালা দিয়ে বাসায় চলে যান। সকালে অফিস খুলে দেখেন, জালানার রড ভাঙা এবং অফিসের চারটি ও পাশের রুমের পাঁচটি আলমারি ভাঙা। প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। পুলিশ এসেছিল। কী কী চুরি হয়েছে, তা দেখা হচ্ছে।
নৈশপ্রহরী বিদ্যুৎ বলেন, ‘আমি রাত ১টা পর্যন্ত জেগেছিলাম। পরে প্রচণ্ড শীত ও অসুস্থতার কারণে ঘুমিয়ে পড়ি। সকালবেলা জানতে পারলাম চুরি হয়েছে। পেছনের জানালার গ্রিল ভেঙে চুরি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান বলেন, ‘আমি অফিসের কাজে জীবননগরের বাইরে রয়েছি। চুরির বিষয়টি শুনেছি। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।’
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করতে বলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তফা মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন বলে জানা গেছে। গুলির ঘটনার পর স্থানীয় লোকজন মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে রীতিমতো জামানত হারিয়েছেন একাধিক সাবেক এমপি ও মন্ত্রী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর ভোটের মাঠে আলোচনায় থাকলেও ব্যালটের লড়াইয়ে জামানত হারিয়েছেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময় চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগ, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা ও ২০৩ সিলমোহরকৃত ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
১ ঘণ্টা আগে