
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী কৃষক আমিনুল ইসলাম ও রোকন আলী বলেন, ‘আজ সকালে কায়েতপাড়া বিলে ভুট্টাখেতে সেচ দিতে গিয়ে খেতের ভেতর এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ি আমরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিওরবিলা পুলিশ ফাঁড়ি ও আলমডাঙ্গা থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।’
ঘটনাস্থল পরিদর্শন করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, নিহত ব্যক্তির গলায় শীতের টুপি এবং প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো দিয়েই তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহত ব্যক্তির পরনে ছিল নেভিব্লু রঙের ফুলহাতা জ্যাকেট, ধূসর রঙের হুডি ও ট্রাউজার প্যান্ট। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে