
চট্টগ্রামের চন্দনাইশে ভিমরুলের কামড়ে মো. ইয়াছিন আরহাম রাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাহিম উপজেলার বহরমপাড়া ইউছুপ তালুকদার বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ছেলে। সে বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসার নূরানি শিশু শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেল ৪টার দিকে বাড়ির উঠানসংলগ্ন এলাকায় খেলছিল রাহিম। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়।
নিহতের প্রতিবেশী চাচা মো. কুতুব উদ্দিন হাসান বলেন, ভিমরুলের আক্রমণের পর দ্রুত রাহিমকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
কুতুব উদ্দিন হাসান আরও জানান, রাহিমের বাবা বর্তমানে প্রবাসে রয়েছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফিরছেন। তিনি দেশে পৌঁছানোর পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জয়ন্তীবাড়ী দারুলহুদা বালিকা দাখিল মাদ্রাসার সামনে সড়কে হয় এই মানববন্ধন।
৫ মিনিট আগে
কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি রেকর্ড সংরক্ষণ, অগ্নিনির্বাপণযন্ত্র রাখা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটি
১১ মিনিট আগে
রাজধানীর জুরাইনে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. জনিকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁরা হলেন মো. মেহেদী হাসান বাপ্পি (২৮) ও মো. নুরুল আলম বারেক (২৪)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি মুঠোফোন
৩০ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (আরইউসি) বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং
৩৪ মিনিট আগে