
হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা এম শাহাদাৎ নবী খোকা। সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। আজ সোমবার দুপুরে পুলিশি পাহারায় চট্টগ্রামের চন্দনাইশের গ্রামের বাড়ি এসে তিনি বাবার মরদেহ একনজর দেখেন এবং জানাজায় অংশ নেন। জানাজা শেষে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আবার ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ নিয়ে যাওয়া হয়।
শাহাদাৎ নবী খোকার বাবা, চন্দনাইশ পৌরসভার হারলা এলাকার কেরানীর বাড়ির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুন্নবী সওদাগর গতকাল রোববার ভোর ৫টা ২০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
আজ সোমবার জোহরের নামাজের পর বেলা আড়াইটার দিকে কেরানীর বাড়ি জামে মসজিদে নুরুন্নবী সওদাগরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর শাহাদাৎ নবী খোকার প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদন মঞ্জুর হওয়ার পর তাঁকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চন্দনাইশ থানা পুলিশের একটি দল তাঁকে কাশিমপুর কারাগার থেকে চান্দনাইশে গ্রামের বাড়িতে নিয়ে আসে। জানাজা শেষে আইনানুযায়ী তাঁকে আবার পুলিশের হেফাজতে নেওয়া হয়।
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া বলেন, প্যারোলে মুক্তি পাওয়া শাহাদাৎ নবী খোকাকে সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে তাঁর বাড়িতে নেওয়া হয়। জানাজা শেষে বেলা ৩টা ২০ মিনিটে তাঁকে আবার ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ঢাকায় তিনটি মামলা রয়েছে।
স্থানীয় মাস্টার নুরুল আলম জানান, ২০২৫ সালের ১২ আগস্ট শাহাদাৎ নবী খোকাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে ঢাকায় অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলা রয়েছে।
শাহাদাৎ নবী খোকা চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে