
কক্সবাজারের চকরিয়ায় তামাকখেত থেকে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার এলাকার কাছের তামাকখেত থেকে মুজিবকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মুজিব কাকারা কসাইপাড়া গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে।
নিহত ব্যক্তির স্ত্রী আনোয়ারা বেগম জানান, শনিবার সন্ধ্যায় একই এলাকার আরিফ নামের এক যুবক তাঁর স্বামীকে বাড়িতে ডাকতে আসেন। পরে কিছু ইফতারসামগ্রী কিনে দিয়ে মুজিব আরিফের সঙ্গে বেরিয়ে যান। কিছু সময় পর থেকেই মুজিবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে তামাকখেতে তাঁর অচেতন দেহ পাওয়া যায়।
নিহত ব্যক্তির ভাই আব্দুল মালেক অভিযোগ করেন, আরিফ ও তাঁদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটে এবং মামলা রয়েছে। তাঁর দাবি, পরিকল্পিতভাবে মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় মুজিবের হাত-পা রশি দিয়ে বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল।
ঘটনার পর অভিযুক্ত আরিফকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানার এসআই আনোয়ার নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
মনির হোসেন আরও বলেন, পরিবার দাবি করছেন, আরিফ নামের যুবক মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। জিজ্ঞাসাবাদের জন্য আরিফকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মুজিবের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গোমতীর তীরে গড়ে উঠেছে আমাদের দেবিদ্বার। এই গোমতীর ওপর নির্ভর করে আমাদের জীবন-জীবিকা। প্রতিবছর বর্ষাকালে গোমতী নদীতে যখন পানি বাড়ে, তখন আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। আমাদের শঙ্কা তৈরি হয়।
৩ মিনিট আগে
চিকিৎসক, নার্স ও কর্মকর্তাসহ জনবলসংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা। এতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো সেই পুরোনো ১০০ শয্যার...
৩১ মিনিট আগে
মেয়াদ শেষ হলেও বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী সেতুর কাজ শেষ করতে পারেননি ঠিকাদার। ফলে আগের ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়েই পারাপার হতে হচ্ছে। এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই অবস্থায় বর্তমান ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার...
৩৮ মিনিট আগে
রংপুরের পীরগাছায় নিরাপত্তা-সংকট বিবেচনায় লোহার খাঁচায় বন্দী করে ফেলা হচ্ছে পেট্রলপাম্পগুলো। ইতিমধ্যে উপজেলার দুটি তেলের পাম্প লোহার খাঁচায় ঘিরে ফেলা হয়েছে। পাম্প দুটি হলো উপজেলার পাকারমাথা এলাকার মেসার্স স্বপন ফিলিং স্টেশন ও ইটাকুমারী ইউনিয়নের মেসার্স আজিরণ ফিলিং স্টেশন।
৪২ মিনিট আগে