কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাহসিন নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মাসহ ছয় ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পেকুয়া সদর ইউনিয়নের মাতব্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাহসিন ঈদগাঁও উপজেলার পালাকাটা গ্রামের আব্দুল হকের শিশুসন্তান। আর তাহসিনের মা আনার কলিকে (৩৫) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্য যাত্রীরা হলেন চকরিয়া উপজেলার বাটাখালী গ্রামের উম্মে হাবিবা (২৬), তাঁর চার বছর বয়সী ছেলে আব্দু রহমান ও এক বছর বয়সী ছেলে আব্দুল্লাহ, ফাঁসিয়খালী গ্রামের মো. ইউনুছ (৬৫) ও কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামের শাহেদ (৩০)।
জানা গেছে, চকরিয়া পৌর সদর থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি মগনামা যাচ্ছিল। সেখান থেকে বোটযোগে কুতুবদিয়া দ্বীপে যাওয়ার কথা ছিল। মগনামা ঘাট থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাওয়ার পথে পেকুয়া সদর ইউনিয়নের মাতব্বপাড়া গ্রামে পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে শিশু তাহসিন ঘটনাস্থলে মারা যায়। আহত হন আরও ছয়জন।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল হাসান বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত ও ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গোমতীর তীরে গড়ে উঠেছে আমাদের দেবিদ্বার। এই গোমতীর ওপর নির্ভর করে আমাদের জীবন-জীবিকা। প্রতিবছর বর্ষাকালে গোমতী নদীতে যখন পানি বাড়ে, তখন আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। আমাদের শঙ্কা তৈরি হয়।
২ মিনিট আগে
চিকিৎসক, নার্স ও কর্মকর্তাসহ জনবলসংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা। এতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো সেই পুরোনো ১০০ শয্যার...
৩০ মিনিট আগে
মেয়াদ শেষ হলেও বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী সেতুর কাজ শেষ করতে পারেননি ঠিকাদার। ফলে আগের ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়েই পারাপার হতে হচ্ছে। এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই অবস্থায় বর্তমান ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার...
৩৭ মিনিট আগে
রংপুরের পীরগাছায় নিরাপত্তা-সংকট বিবেচনায় লোহার খাঁচায় বন্দী করে ফেলা হচ্ছে পেট্রলপাম্পগুলো। ইতিমধ্যে উপজেলার দুটি তেলের পাম্প লোহার খাঁচায় ঘিরে ফেলা হয়েছে। পাম্প দুটি হলো উপজেলার পাকারমাথা এলাকার মেসার্স স্বপন ফিলিং স্টেশন ও ইটাকুমারী ইউনিয়নের মেসার্স আজিরণ ফিলিং স্টেশন।
৪১ মিনিট আগে