
জামায়াত মুক্তিযোদ্ধা ভাড়া নিয়ে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে বলে মন্তব্য করেছেন কক্সবাজা-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে, অন্য কথায় বলতে গেলে—ভাড়া নিয়েছে। এখন সাইনবোর্ড দেখাচ্ছে, তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। এ দেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবেন না, তাঁরা প্রতিবাদ জানাবেন।
আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা গ্রামের এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামী এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছে। দলটির আমির সাহেব বলেছেন—এ দেশের স্বাধীনতার ঘোষণা নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেননি। কর্নেল অলি আহমদ সাহেব দিয়েছেন।
তারা প্রলাপ বকা শুরু করেছে, এটা অস্বাভাবিক না। কারণ, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করবে, এটাই স্বাভাবিক। আগামীতে হয়তো এমনও শুনতে হবে, জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের মানুষ জানে, কারা আজকে নবরূপে নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। তারা বলছে, তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে।
জামায়াত আমিরের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েক দিন আগে এ দেশের কর্মজীবী নারী সমাজকে চরমভাবে অপমান করেছেন। কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছেন। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বাস্তবে নারীদের কল্যাণ নয়, এটি নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি পরিকল্পনা।
এ সময় কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইবরাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরের ইস্পাহানী বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর। আগুনে কেউ হতাহত না হলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (২৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে জাকির হোসেন রোডের ইস্পাহানী গেট-সংলগ্ন এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং ভাটার জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। পরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
১৫ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় গণপিটুনিতে মো. নীরব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
২২ মিনিট আগে
মিরপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৩ মিনিট আগে