Ajker Patrika

বরিশালে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মচারী নিখোঁজ, মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মচারী নিখোঁজ, মোটরসাইকেল উদ্ধার
মো. মহিউদ্দিন তালুকদার । ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে আশোকাঠি ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

মঙ্গলবার ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, সোমবার বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন তালুকদার। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়িসংলগ্ন জঙ্গলের পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, মহিউদ্দিন তালুকদার আশোকাঠি ফিলিং স্টেশনের একজন দায়িত্বশীল কর্মচারী। তাঁর আকস্মিক নিখোঁজের ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ কর্মচারীকে উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত