
বরিশালের গৌরনদী পৌর এলাকার স্কুলে মিড-ডে মিল কর্মসূচির অধীনে দেওয়া শিশুদের খাবারে এবার বনরুটির মধ্যে পাওয়া গেল ধারালো ব্লেড। আজ বৃহস্পতিবার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনে প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খেতে গিয়ে ব্লেডটি দেখতে পায়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ টিফিনের সময় রুটি ছিঁড়ে খাওয়ার আগে এর ভেতরে একটি ব্লেড দেখতে পায়। পরে বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়।
সাইফুন নাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।
ঘটনার পর অভিভাবকেরা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান নিশ্চিত করার দাবি জানান।
রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম সাংবাদিকদের বলেন, ঘটনার পর খবর পেয়ে স্কুলটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ও ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উপজেলায় মিড-ডে মিল কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতা বাড়িয়ে ৩৪৯টি উপজেলায় বিস্তৃত করার পরিকল্পনাও নিয়েছে সরকার। তবে ইতিমধ্যেই স্কুলগুলোতে বিভিন্ন সময়ে পচা ডিম, পচা কলা, বাসি পাউরুটি সরবরাহের মতো ঘটনায় পুরো কর্মসূচি প্রশ্নের সম্মুখীন হয়েছে। মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটেছে কয়েকটি স্কুলে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে