Ajker Patrika

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক
বাসের নিচ থেকে মোটরসাইকেল আরোহী নিহত অপু মাঝিকে উদ্ধার করা হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের পল্লি বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোমান জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক অপু মাঝি নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত