Ajker Patrika

গৌরনদীতে ৪০০০ ইয়াবাসহ দুই সহোদর আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 
গৌরনদীতে ৪০০০ ইয়াবাসহ দুই সহোদর আটক

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের বন্দর সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটকেরা হলেন—মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)।

ডিবি পুলিশ জানায়, ইয়াবার একটি চালান গৌরনদী হয়ে পাচার করা হবে—এমন সংবাদে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বন্দর সড়কের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই সহোদরকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটকের পর তাঁদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের থানায় নেওয়া হয়। আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রোববার আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত