
রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষস্থানীয় জেনারেলকে মস্কোয় একাধিক গুলি করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেইয়েভকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। মস্কোর উত্তর-পশ্চিম প্রান্তের একটি আবাসিক ভবনে এই হামলা ঘটে। তাঁর বর্তমান শারীরিক অবস্থা কী, তা এখনো জানা যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভ্লাদিমির আলেক্সেইয়েভ রাশিয়ার সামরিক জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা সংস্থা জিআরইউ বা গ্রু’র জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার প্রায় চার বছর পর থেকে মস্কোয় যে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা হয়েছে, তিনি তাঁদের মধ্যে সর্বশেষ।
এর আগে, ২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে স্নায়ু গ্যাস হামলার ঘটনায় জিআরইউ জড়িত ছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন আলেক্সেইয়েভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো বলেন, ভুক্তভোগীকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা করা হয়েছে।
ইউক্রেন যুদ্ধে আলেক্সেইয়েভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন। ২০২৩ সালের জুনে ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন স্বল্প সময়ের কিন্তু রক্তক্ষয়ী বিদ্রোহ চালালে, আলেক্সেইয়েভকে তাঁর সঙ্গে আলোচনার জন্য পাঠানো হয়েছিল।
শুক্রবার সকালে মস্কোর ভলোকলামস্কোয়ে হাইওয়ের পাশে একটি আবাসিক ভবনে এই গুলির ঘটনা ঘটে। কে বা কারা এই হামলার পেছনে, তা এখনো জানা যায়নি।
এর আগে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের ওপর হওয়া কিছু হামলার দায় ইউক্রেন স্বীকার করেছিল। গত মাসের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গে এক রুশ সেনার ওপর হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করে রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা।
চলতি বছরের জানুয়ারিতে এক উজবেক নাগরিককে ২০২৪ সালে আরেক জেনারেল ইগর কিরিলভকে হত্যার দায়ে কারাদণ্ড দেওয়া হয়। মস্কোয় একটি আবাসিক ভবনের বাইরে বিস্ফোরণে কিরিলভ নিহত হন। ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা তখন দাবি করেছিল, ওই হামলার পেছনে তারাই ছিল। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈব ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে ছিলেন।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
২২ মিনিট আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
২ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে