
নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হয় খামারির মাছ। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয় খামারির। আজ সোমবার সকালে উপজেলার জাহাজমারা সেন্টারবাজার-সংলগ্ন বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধানিয়া মৎস্য খামার নামে এই খামারটি ভাড়া নিয়ে মাছের চাষ করে আসছে মহব্বত হোসেন নামে এই খামারি। প্রতিদিনের মতো সকালে সে খামারে এসে দেখেন পুকুরে থাকা সব মাছ মরে ভেসে উঠছে। পরে পুকুরের কাছে গিয়ে নিশ্চিত হন পুকুরে বিষ দেওয়া হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে জাল টেনে পুকুরে থাকা সকল মাছ তুলে ফেলেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রাতেই বিষ দেওয়ায় সকাল পর্যন্ত সবগুলো মাছ মরে গিয়ে পচন ধরে গেছে।
স্থানীয় প্রবাসী নুর হোসেন জানান, মহব্বত দীর্ঘদিন বিদেশে ছিল। দুই বছর আগে বিদেশ থেকে এসে এই খামারটি ভাড়া নিয়ে মাছের চাষ শুরু করে। কয়েকটি এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে এই কাজ শুরু করেন তিনি। এখন তার সবই শেষ হয়ে গেল।
খামারের মালিক পূর্ব বিরবিরি গ্রামের বাসিন্দা মহব্বত হোসেন জানান, নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। বেশি দামে বিক্রি করার জন্য অন্যান্য পুকুর থেকে এসব মাছ এনে একটিতে রাখেন। আজ সকালে এসব মাছ ব্যাপারীদের কাছে বিক্রি করার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে। তিনি আরও জানান, তার পুকুরে প্রায় ২০-২২ মণ তেলাপিয়া মাছ ছিল। মোটামুটি এসব মাছ বর্তমান বাজারমূল্যে ৫ লাখ টাকায় বিক্রি করা যেত। তাতে তার খরচ পুষিয়ে ভালো লাভ হতো। এখন সবই শেষ। বিষয়টি তিনি থানায় লিখিতভাবে অভিযোগ করবেন বলে জানান।
এই বিষয়ে সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুবই দু:খজনক। সকালে সংবাদ পেয়ে সবাই গিয়ে দেখে এসেছে। খামারি মহব্বত একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছে। আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার অবসান হয়েছে। অবশেষে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি দিয়েছেন মেয়ে হালিমা। পরে জানাজা শেষে বাবার মরদেহের দাফন হয়।
৬ মিনিট আগে
সরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ২০০ টাকা ও বেসরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ৩০০ টাকা নির্ধারণের দাবিসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী
১৬ মিনিট আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার একটি গোডাউনে লাগা আগুন দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট...
২০ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে মদসহ নার্গিস বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
২৯ মিনিট আগে