
বগুড়ার শেরপুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে লিজ নেওয়া একটি পুকুরের অন্তত ৬০ মণ মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ছুতারপাড়া গ্রামে পুকুর জুড়ে মাছ ভেসে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন মৎস্যচাষি আবদুল মজিদ। তাঁর দাবি, এ ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামারকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ প্রায় পাঁচ বছর ধরে লিজ নিয়ে মাছ চাষ করছেন। ইউনিয়নের তিনটি পুকুরে তিনি মাছ চাষ করেন। এর মধ্যে দুটি পুকুরে মাছের পোনা উৎপাদন করা হয়।
ছুতারপাড়া গ্রামের প্রায় দুই বিঘা আয়তনের একটি পুকুরে আবদুল মজিদ সিলভার কার্প, রুই, পাবদা, ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন।
আবদুল মজিদ বলেন, গতকাল বিকেলেও তিনি পুকুরে গিয়ে মাছের স্বাভাবিক চলাচল দেখেছেন। কিন্তু আজ সকালে গিয়ে দেখেন, পুকুর জুড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।
আবদুল মজিদের অভিযোগ, রাতের আঁধারে কেউ গ্যাস ট্যাবলেটজাতীয় বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করেছে। এ ঘটনায় তিনি একজনকে সন্দেহ করছেন এবং তাঁর পরিচয় পুলিশকে জানিয়েছেন। মাছ চাষই তাঁদের পরিবারের প্রধান জীবিকার উৎস। তাই জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৩ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৪ ঘণ্টা আগে