Ajker Patrika

নির্জনে বৃদ্ধ চালককে জখম করে ভ্যান নিয়ে চম্পট যাত্রী

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০: ৪৭
নির্জনে বৃদ্ধ চালককে জখম করে ভ্যান নিয়ে চম্পট যাত্রী
আহত চালক মফেজ উদ্দিন। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে যাত্রী সেজে নির্জন সড়কে নিয়ে এক বৃদ্ধকে জখম করে তাঁর উপার্জনের একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিয়েছে এক দুর্বৃত্ত। গতকাল শনিবার সন্ধ্যায় কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ভ্যানচালকের নাম মফেজ উদ্দিন মোড়ল (৬০)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ১৫০ টাকায় ভ্যান ভাড়া করেন কেশবপুরের পাঁজিয়া এলাকার হদে যাওয়ার কথা বলে। ভ্যান নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হলে হদ এলাকার একটি নির্জন স্থানে গিয়ে চালকের মাথায় ধারালো বস্তু দিয়ে আঘাত করে দুর্বৃত্ত।

পরে মফেজ উদ্দিনকে রাস্তার পাশে ফেলে রেখে সে ভ্যানটি নিয়ে চম্পট দেয়।

পরবর্তী সময়ে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় মফেজ উদ্দিনকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন জানান, আহত মফেজ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত