Ajker Patrika

কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি 
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২১
কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
যশোরের কেশবপুরে ভেজাল শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে ভেজাল শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন বিভিন্ন শিশু খাদ্যসহ পানীয় পাওয়া যায়। এর মধ্যে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল্লা, বেনামি বিভিন্ন জুসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভেজাল খাদ্যপণ্যগুলো বিনষ্ট করা হয়।

যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন শিশু খাদ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত