
কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানীয় ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে বাতিল করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ কনসার্ট। এতে ‘অ্যাশেজ’ ব্যান্ড ও সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের পরিবেশন করার কথা ছিল।
আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানায় স্থানীয় ইমাম-উলামা পরিষদ।
কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ স্বাক্ষরিত আবেদনে বলা হয়, এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে স্থানীয় পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার দুপুরে মাওলানা আহমাদুল্লাহ কনসার্ট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের আবেদনের পর জেলা প্রশাসন থেকে কনসার্টটি বন্ধ করার আশ্বাস দেওয়া হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।’
এদিকে বুধবার দুপুরে পুরাতন স্টেডিয়াম মাঠে গিয়ে দেখা যায়, কনসার্টের জন্য তৈরি করা মঞ্চের সরঞ্জাম খুলে ট্রাক ও টমটমে করে নিয়ে যাচ্ছেন আয়োজকেরা।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান আলীশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল বলেন, ‘রেস্তোরাঁর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই কনসার্টের উদ্যোগ নেওয়া হয়েছিল। জেলা প্রশাসন প্রাথমিকভাবে অনুমতি দিলেও আজ জানানো হয়েছে যে কনসার্ট করা যাবে না।’
কনসার্ট বাতিলের কারণ সম্পর্কে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। এ ছাড়া যে রেস্তোরাঁর উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, তাদের প্রয়োজনীয় লাইসেন্সও নেই বলে জানান তিনি।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৫ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
৫ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৬ ঘণ্টা আগে