
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুজন হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া হক বলেন, গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনায় আক্রান্ত ছয়জনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত একজনের নাম শামীম। অন্যজনের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
সালনা হাইওয়ে থানার পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।

হত্যাকাণ্ডের শিকার নারী তাঁর গ্রামের বাড়ির জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাৎ করতে স্বামী মনিরুল ইসলাম তাঁকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কয়েক দিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। একপর্যায়ে মনিরুল তাঁর ওপর নির্যাতনও চালান বলে জানিয়েছে এসআরবি...
৫ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ। অপরজন পলাতক রয়েছেন।
১১ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রী রওশন আরাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নুরুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার সকালে জলন্দা গ্রামে ঘটনার পর তিনি থানায় আত্মসমর্পণ করেন। আহত রওশন আরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আল বারাকা হাসপাতালে ভুল অস্ত্রোপচারের অভিযোগে প্রসূতি পপি আক্তারের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। মরদেহ নিয়ে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন তাঁরা। ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
২৭ মিনিট আগে