
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে সোবেল মিয়া (৩৫) ও আবুল মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টুর নির্মাণাধীন সাততলা ভবনের পাইলিংয়ের কাজ প্রায় ২০ দিন ধরে চলছিল। শুক্রবার সকালে শ্রমিকেরা প্রায় ৭০ ফুট দীর্ঘ একটি লোহার খাঁচা গর্তে নামাচ্ছিলেন। এ সময় ক্রেনের হুক ছিঁড়ে লোহার খাঁচাটি পাশের বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে স্পর্শ করে। এতে খাঁচাটি বিদ্যুতায়িত হয়ে সেখানে থাকা তিন শ্রমিক বিদ্যুতায়িত হন।
পরে সহকর্মী ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সোবেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী হাসান মিয়া বলেন, ‘সকালে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে পাইলিংয়ের কাজ দেখতে দাঁড়িয়েছিলাম। তখন দেখি, লম্বা লোহার খাঁচাটি গর্তে নামানোর সময় পাশের বিদ্যুৎ লাইনে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তিন শ্রমিক বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠান।’
নির্মাণশ্রমিক ইয়াসিন মিয়া বলেন, ‘পাইলিংয়ের কাজ চলাকালে লোহার খাঁচাটি বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে শান্ত মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।’
ভবনের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, ‘কাজের সময় ক্রেনের হুক ছিঁড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। শ্রমিকেরা প্রয়োজনীয় সতর্কতা মেনেই কাজ করছিলেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ভৈরবের উদ্দেশে রওনা হয়েছেন।’
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। আহত অপর দুই শ্রমিককে তিনি হাসপাতালে পাননি বলে জানান।

লক্ষ্মীপুরে জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় মাছঘাটগুলোতে সরবরাহ বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রকারভেদে ইলিশের দাম কমেছে। মুজচৌধুরীরহাট ঘাটে এক কেজি ওজনের চারটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়। মৎস্য বিভাগ বলছে, সাগরের পাশাপাশি মেঘনায়ও ইলিশ পাওয়া যাচ্ছে।
৩ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে একটি মনোহারি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন এবং দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
২৬ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম। মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার
৩৭ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল....
১ ঘণ্টা আগে