
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
আহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকার কাজল মিয়ার স্ত্রী জোসনা (৪৫), তাঁর শিশু পুত্র আয়ফান, তাড়াইল উপজেলার কাজলা এলাকার রাবিয়া (৫৩) এবং সিএনজি চালক। সিএনজি চালকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাকুন্দিয়া পৌরসভার ময়লার ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে রেফার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযানের সময় নীলফা বাজারের মোল্লা ফার্মেসির ফ্রিজে ওষুধের সঙ্গে তরকারি পাওয়া যায়। একই সঙ্গে বিদেশি, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দোকানের মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় একই বাজারের জয় ফার্মেসির
৫ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজুল ইসলাম (৪৮) নামের এক শিক্ষক উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের আদেশে গত মঙ্গলবার রাতে রাজশাহী কারাগার থেকে মুক্তির পর ফিরোজুলকে শতাধিক গাড়ির বহর নিয়ে ফুল দিয়ে বরণ করেন তাঁর সমর্থকেরা।
১২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মঞ্জুয়ারা খাতুন (২৮) হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের হরিণধরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
২০২১ সালের ১ অক্টোবর লবণচরা থানার উত্তর হরিণটানা এলাকার মোতালেবের ছেলে মো. আলমগীরের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী বেকার থাকায় প্রবাসী দুই বোনের আর্থিক সহযোগিতায় জনতা ব্যাংকে তাঁর চাকরির ব্যবস্থা করে দেন। শুধু তা-ই নয়, ৩০ লাখ ৯০ হাজার টাকা খরচ করে স্বামীর জমির ওপর বাড়ি নির্মাণ এবং নিজের...
২০ মিনিট আগে