
কিশোরগঞ্জে বাড়ছে ডেঙ্গু, ডায়রিয়া ও হামের প্রকোপ। চলতি বছরের প্রথম নয় মাসে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে প্রায় ২৫ হাজার মানুষ। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার ৮০০ জন। হাম ও ডেঙ্গু-ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক ব্যাধিতে এ পর্যন্ত মারা গেছে তিনজন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪৪ জন। একই সময়ে ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৭ জন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও ১৬ জন।
চলতি বছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৮১১ জন। তাদের মধ্যে ১ হাজার ৬৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন। অন্যদিকে এ সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৯৮৩ জন। সুস্থ হয়েছে ২৪ হাজার ৮০৩ জন এবং মারা গেছে একজন।
এ ছাড়া চলতি বছরে নিশ্চিতভাবে শনাক্ত হওয়া ২১৫ জন হাম রোগীর মধ্যে একজন এবং সন্দেহভাজন ২ হাজার ৮৮৯ জনের মধ্যে একজন মারা গেছে। একই সময়ে সাপে কাটা ৭৪ জন রোগী চিকিৎসা নিয়েছে।
জেলার সরকারি-বেসরকারি ১৬টি হাসপাতালে বর্তমানে মোট ৩৮০ জন সংক্রামক ব্যাধির রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ১৩৩ জন, সন্দেহভাজন হাম রোগী ৬৭ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত ১৮০ জন।
ডেঙ্গু রোগীর সবচেয়ে বেশি চাপ সামলাতে হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে। সেখানে বর্তমানে ৩২ জন ডেঙ্গু, ২৬ জন হাম ও ১০ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ জন ডেঙ্গু ও ২৬ জন ডায়রিয়া রোগী।
উপজেলাগুলোর মধ্যে ভৈরবে রোগীর চাপ বেশি। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৩২ জন ডেঙ্গু ও ২৮ জন ডায়রিয়া রোগী ভর্তি আছে। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ৮ জন ডেঙ্গু ও ১৭ জন ডায়রিয়া রোগী।
বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সাতজন ডেঙ্গু, ২৬ জন হাম ও ৯ জন ডায়রিয়া রোগী।
সরেজমিনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দেখা যায়, রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হলেও অনেকেই তা মানছে না। গরমের কারণে কেউ কেউ মশারি ব্যবহার করছে না। এতে হাসপাতালে থাকা অন্য রোগীদেরও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী তারা মিয়ার ভাই আউয়াল মিয়া বলেন, হাসপাতালে নার্সদের খুঁজে পাওয়া যায় না। রাতে ডাক্তারদেরও তেমন দেখা যায় না। টয়লেটে গেলে বমি আসে। এখানে অসুস্থ রোগীরা এসে আরও অসুস্থ হয়ে পড়ছেন।
কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগী খাদিজা বেগমের স্বামী সাত্তার বলেন, বিভিন্ন ওষুধ বাইরে থেকে কিনতে হয়। তবে স্যালাইনের কোনো সংকট পাইনি। বাথরুমগুলো ব্যবহারের উপযোগী নয়। এগুলোর দিকে নজর দিলে রোগীরা স্বস্তি পেতেন।
সিভিল সার্জন মোহাম্মদ সাইদুর রহমান বলেন, চিকিৎসাসেবায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার এনএস১ কিট, প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধ মজুত রয়েছে। আক্রান্তের ঝুঁকি কমাতে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফোটানো পানি পান করা এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

নওগাঁয় হেরোইনের মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক সুকান্ত শাহা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি উপস্থিত ছিলেন
৫ মিনিট আগে
রাজশাহীর চারঘাটে এক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। উপজেলার রায়পুর খাঁপাড়া এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে চারঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মকসেদ আলী রায়পুর খাঁপাড়া গ্রামের বাসিন্দা।
১০ মিনিট আগে
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।
১৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি।
১৮ মিনিট আগে