
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে কোতোয়ালি থানা ও ডিবির যৌথ অভিযানে ১২ জন এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার অভিযানে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হন। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর কান্দিরপাড়ে ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক শাখায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে মোস্তাফিজুর রহমান, অয়ন দেবনাথ, মো. মাহিন, মো. রিজভীসহ পাঁচজন আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২০ অক্টোবর) সকালে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায় জড়িত আট কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
তিনি বলেন, ১৯ অক্টোবর সংঘর্ষের পরপরই র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে জড়িত আট কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়।
একই ঘটনায় কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সংঘর্ষের অন্যতম নেতৃত্বদাতা সিফাত (২০) ও আবরার (১৯) রয়েছেন।
আজ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চাপাতি, হাঁসুয়া ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে।

হবিগঞ্জের নবীগঞ্জে একই দিনে পৃথক দুটি স্থানে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণা লঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। দিনদুপুরে সংঘটিত এ ঘটনায় শিক্ষক সমাজ ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।
৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আরও এক নারী আহত হয়েছেন। এ নিয়ে আহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর আগে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরেকজন আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
৮ মিনিট আগে
রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন। এই নিয়ে সিআইডির প্রতিবেদন দাখিলের সময় ১৪ বার পেছাল।
১৪ মিনিট আগে
সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশগ্রহণ করেন সংসদ-নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান জানাজার নামাজে ইমামতি করেন।
২২ মিনিট আগে