
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কুখ্যাত কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপের’ প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নাসিক ২ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক।
এর আগে স্থানীয় জনতা সীমান্তকে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে।
গ্রেপ্তার সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তাঁর বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটকে বেধড়ক মারধর করে। পরে থানা-পুলিশকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, ‘সীমান্তকে জনতা ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা, হত্যাচেষ্টাসহ ১৮টি মামলার তথ্য পেয়েছি। এ ছাড়া আর কয়টা মামলা রয়েছে, তার লিস্ট খোঁজা হচ্ছে।’
উল্লেখ্য, আলোচিত এই কিশোর গ্যাংয়ের প্রধান সীমান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীমের আশ্রয়-প্রশ্রয়ে সিদ্ধিরগঞ্জজুড়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বিশেষ করে তিনি ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান কবিরাজের নেতৃত্বে তাঁর সহযোগীরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, হামলা এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার বাসিন্দারা চরম...
৫ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর-এখলাসপুর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠার পর তা অপসারণ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পে অভিযোগের পর নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনায় নির্মাণকাজের মান, সরকারি তদারকি
১৯ মিনিট আগে
ভোলার লালমোহনে মো. নয়ন (১৯) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির কার্যক্রম স্থগিত করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
২৪ মিনিট আগে