Ajker Patrika

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ
প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে

নিহত সাদিয়া (১০) ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা (৮) চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বেলা ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করেন। পরে তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত