
লালমনিরহাটের পাটগ্রামে এক ছাত্রীকে যৌন হয়রানির (ইভটিজিং) অভিযোগে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রানা ইসলাম (২১) বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে।
জানা যায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠদান চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন রানা ইসলাম। এ সময় তিনি এক ছাত্রীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি টের পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করে।
খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সহায়তা করে।
ইউএনও তানভীর হোসেন বলেন, ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কাঠা জমির গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আশপাশের প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ কৃষকের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ঘটনা ঘটে। এ ছাড়া তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা
১৮ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউড়ি ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
৩৫ মিনিট আগে
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের ডিএনসিসি বিকল্প ব্যবসার ব্যবস্থা করবে।
২ ঘণ্টা আগে
ভারতে পাচারকালে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ডসহ সুজাউদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। যশোর সদর উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাঁকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ ডায়মন্ডের বর্তমান বাজারমূল্য সাড়ে
২ ঘণ্টা আগে