
ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের স্বার্থে অপসারিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি আগের চেয়ে আরও বড় পরিসরে পুনর্নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এই নির্মাণকাজের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
২০ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের জন্য মহাসড়কের পাশে অবস্থিত ম্যুরালটি অপসারণ করা হয়েছিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি তৈরি হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়কের নকশা অনুযায়ী ম্যুরালটি রাস্তার মাঝখানে পড়ে যাওয়ায় বীরশ্রেষ্ঠের পরিবারের অনুমতিক্রমেই সেটি সাময়িকভাবে সরানো হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, নতুন ম্যুরালটি আগের চেয়ে অনেক বড় আকারে নির্মিত হবে। আগে ম্যুরালটি ছিল ১৬ ফুট বাই ১৬ ফুট, যা এখন বাড়িয়ে ৩০ ফুট বাই ৩০ ফুট করা হচ্ছে। যাতে দূর থেকেও ম্যুরালটি স্পষ্টভাবে নজরে আসে।
ইউএনও মাসুদ রানা উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ‘আমরা চেয়েছিলাম ম্যুরালটি স্বস্থানে রেখেই উন্নয়নকাজ করতে, কিন্তু কারিগরি কারণে তা সম্ভব হয়নি। তবে এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো অবমাননা করা হয়নি। আগের নকশা ও কাঠামো ঠিক রেখে আরও বড় পরিসরে এটি নির্মাণ করা হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি, আগামী ২৬ মার্চের আগেই কাজ শেষ হবে।’
মাসুদ রানা আরও বলেন, মহাসড়ক প্রশস্তকরণের নির্ধারিত সীমানার ঠিক পাশেই এটি পুনরায় স্থাপন করা হচ্ছে, যাতে এই স্মৃতিস্তম্ভটি নতুন প্রজন্মের কাছে বীরত্বের প্রতীক হিসেবে টিকে থাকে।
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক স্মরণীয় নাম। ১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্তানের বিমানঘাঁটি থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে বীরত্বের সঙ্গে দেশে ফেরার পথে তিনি শহীদ হন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে।
মতিউর রহমানের স্মৃতি রক্ষার্থে ২০০৮ সালে গ্রামে একটি জাদুঘর এবং মহাসড়কের পাশে ‘বাংলার ঈগল’ নামক স্মৃতিফলকটি নির্মাণ করা হয়। এই স্মৃতিফলকের ত্রিমুখী স্তম্ভে বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি, জীবনবৃত্তান্ত এবং মুক্তিযুদ্ধের দৃশ্য টেরাকোটায় ফুটিয়ে তোলা হয়েছে।

হাওরে এত দিন বোরো ধানের মৌসুমে কৃষকের দুশ্চিন্তার কারণ ছিল অকালবন্যা ও পাহাড়ি ঢল। এবার নতুন করে যুক্ত হয়েছে অপরিকল্পিত বাঁধে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকায় সুনামগঞ্জে এবার ১০ হাজার হেক্টরের বেশি জমি পানিতে তলিয়েছে। পানি নিষ্কাশনে বাঁধ কাটা নিয়ে প্রশাসন ও কৃষকের মাঝে বিরোধও দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী পৌর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রল জব্দ করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তখন তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
৬ ঘণ্টা আগে
গত ৪ মার্চ যাত্রাবাড়ী থানায় এক তরুণী ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন এক যুবকের খোঁজ পায়, যিনি দেড় মাসে একই কৌশলে অন্তত ১০ জনের সঙ্গে প্রতারণা করেছেন। গত সোমবার রাশিদুল ইসলাম রাব্বি (৩০) নামের ওই ব্যক্তিকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল।
৭ ঘণ্টা আগে