রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন এক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করে তাঁকে অফিস থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে টিয়ারুল ইসলাম নামের ওই ব্যক্তি আজ বুধবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসকের (ডিসি) কাছে নালিশ করেছেন।
টিয়ারুল ইসলামের বাড়ি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে। তিনি গোলাপফুল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক। গোদাগাড়ীতে সম্প্রতি খাসপুকুর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে অংশ নিতে হলে এই সমবায় সমিতির একটি প্রত্যয়নপত্র দরকার, যা দিয়ে থাকেন ইউএনও। সেটি চাইতে গিয়েই দুর্ব্যবহারের শিকার হন টিয়ারুল ইসলাম ও তাঁর আত্মীয় মো. সুমন। সুমনের বাড়ি পৌরসভার বারুইপাড়া মহল্লায়।
সুমন জানান, তাঁদের সমিতির নামে জলমহালের সার্টিফিকেট মামলা থাকলে তাঁরা ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সার্টিফিকেট মামলা আছে কি নেই, সে বিষয়ে আগেই প্রত্যয়ন নিতে হয় ইউএনওর কাছ থেকে। সম্প্রতি খাসপুকুর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তাঁরা প্রত্যয়নপত্রের জন্য আবেদন করেন। আবেদনের ১৩ দিন পর গত বৃহস্পতিবার তাঁরা সার্টিফিকেট সহকারী মিলনের কাছে গেলে তিনি জানান, আবেদনটা মাত্র পেয়েছেন। ইউএনও সমিতির অডিট বই না দেখে প্রত্যয়ন দেবেন না। এসব কথা শুনে বৃহস্পতিবারই অডিট বই জমা দিয়ে আসেন।
কয়েকবার অফিসে গিয়েও সেটি না পেয়ে তাঁরা ইউএনওর সঙ্গে দেখা করতে তাঁর কক্ষে ঢোকেন।
সুমন বলেন, ‘স্যার, আমরা টেন্ডার ড্রপ করব। এটা না পেলে তো হবে না। চর থেকে লোকজন এসে ঘুরছে। টেন্ডার ড্রপ করতে না পারলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’ এ সময় ইউএনও বলেন, ‘ঠিক আছে প্রত্যয়ন দিয়ে দেবে।’ এ সময় সুমন বলেন, ‘স্যার, আপনি এর আগেও বলেছেন দেবে; কিন্তু দিচ্ছেন না।’ এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ইউএনও। বলেন, ‘আপনি অনুমতি না নিয়ে আমার অফিসে ঢুকেছেন। আপনি বের হন।’ এরপর সুমন অফিস থেকে বেরিয়ে যান।
ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, ‘যিনি অভিযোগ করেছেন তিনিই এ বিষয়ে ভালো বলতে পারবেন। আমার এ মুহূর্তে মনে পড়ছে না। অভিযোগটা দেখে বলতে পারব।’

দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁ। জেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে পাকা-কাঁচা আম। চলছে আম সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের ব্যস্ততা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চাষি ও ব্যবসায়ীদের পদচারণে মুখর দেশের অন্যতম বৃহৎ আমের মোকাম সাপাহার। তবে এই ব্যস্ততার মাঝেও চাষিদের মুখে নেই স্বস্তির হাসি।
১৫ মিনিট আগে
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম জারা আক্তার ইশা (৪ বছর ৬ মাস)। সে গাজীপুর সদর উপজেলার সালনা জুলারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. রাশেদুল ইসলাম পাপন এবং মা মোছা. পিঙ্কি বেগম।
৩১ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে বৃদ্ধ মাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার আসাদুজ্জামান (৩৭) ওই গ্রামের আবু হাসনাতের ছেলে।
৩৪ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে (১২) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আহাদ আলী নামে এক কবিরাজের বিরুদ্ধে। বিষয়টি বিএনপি নেতা-কর্মীরা ৩০ হাজার টাকায় মীমাংসার কথা বললেও নিজেরাই সেই টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
৪২ মিনিট আগে