
কুমিল্লার দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পীর্জা বাড়িতে যান তিনি। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগে ওই দিন রাত ১০টার দিকে ওই এলাকার জাহাঙ্গীর আলমের বসতঘরে অগ্নিকাণ্ড ঘটে। তাঁর দুটি ঘর ও ঘরের ভেতরে থাকা আসবাব পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘হঠাৎ ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় ঘরের ভেতরের আসবাব, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনারা আগামীকাল থেকে ঘর নির্মাণের কাজ শুরু করেন। আমি ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে কীভাবে আপনাদের সহযোগিতা করা যায়, তা করব ইনশা আল্লাহ।’

গাজীপুরের টঙ্গীতে একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে জরিমানা, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশফিকুর রহমান আবরার।
১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে এ হামলা চালানো হয়।
৬ মিনিট আগে
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আর জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। ঘটনার পরদিন ১ মার্চ রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় অবহেলা...
৬ মিনিট আগে
নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ হয়েছে। একই ঘটনায় হাসপাতালের নার্সদের হেনস্তা, প্রাণনাশের হুমকি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়।
২৫ মিনিট আগে