ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় বা যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে আপনার সব জিজ্ঞাসা ও আপডেটের নির্ভরযোগ্য উৎস আমাদের এই পেজটি। ঘূর্ণিঝড়ের গতিপথ, তীব্রতা এবং আবহাওয়া অধিদপ্তর এর সর্বশেষ সতর্কবার্তা আমরা এখানে নিয়মিত আপডেট করে থাকি। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কালবৈশাখী ঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের এই পেজটি নিয়মিত ফলো করুন। যেকোনো জরুরি প্রয়োজনে আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে চলুন এবং আমাদের সাথেই থাকুন।

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির ধান
ভোলার মনপুরায় টানা চার দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর আমনখেতের পাকা ধান নুয়ে পড়েছে। জমে থাকা পানিতে ধানের শীষ ডুবে ফসল নষ্টের আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। কৃষি বিভাগ মাঠপর্যায়ে পরামর্শ দিচ্ছে।

‘আকভান’ ঘূর্ণিঝড়ের অবস্থা কী, মেঘাছন্ন আকাশ কাটবে কবে
‘আকভান’ ঘূর্ণিঝড়ের অবস্থা কী, মেঘাছন্ন আকাশ কাটবে কবে

পীরগঞ্জে কাটা আমন ধানে আকভানের হানা, ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক
রংপুরের পীরগঞ্জে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপাকে পড়েছেন আমন ধান কাটা কৃষকেরা। মাঠ থেকে ধান কেটে জমিতে শুকাতে দেওয়ার পর শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ভিজে গেছে অনেক কৃষকের ধান। এতে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

টানা বৃষ্টিতে চৌদ্দগ্রামে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
কোথাও মাঠে নুইয়ে পড়েছে পাকা ধান, আবার কোথাও কাদাপানিতে আটকে আছে কাটা ফসল। ঘরে তোলার অপেক্ষায় থাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষকদের। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা।











