"বৃষ্টি" বা বর্ষণ নিয়ে আপনার সব জিজ্ঞাসা ও আপডেটের নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এই পেজটি। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত, আবহাওয়ার সর্বশেষ খবর এবং আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে চোখ রাখুন এখানে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ দেশের সব জেলার শিলাবৃষ্টি ও বৃষ্টির সর্বশেষ খবর এবং ভারী বর্ষণের সতর্কতা সম্পর্কে আপ-টু-ডেট থাকতে আমাদের এই পেজটি নিয়মিত ফলো করুন।

ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় এই অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় ঢাকায় বৃষ্টিও হতে পারে।

দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী ও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।