রাজধানী ঢাকায় আজ বুধবার সকালে তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২২ দশমিক ৩।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪ মিনিটে।

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বড় মিথেন গ্যাস নিঃসরণের ঘটনাগুলো স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ‘স্টপ মিথেন প্রজেক্ট’-এর এই বিশ্লেষণে দেখা গেছে, তেল ও গ্যাস স্থাপনাগুলো থেকে বের হওয়া বিপুল মিথেন প্লুম জলবায়ুর...
১৩ ঘণ্টা আগে
চাঁদ দেখা সাপেক্ষে ২০ মার্চ, শুক্রবার অথবা পরদিন শনিবার বাংলাদেশে উদ্যাপিত হবে ঈদুল ফিতর। বাংলা বর্ষপঞ্জিতে ৬ কিংবা ৭ চৈত্র হতে পারে ঈদ। চৈত্র মাসটি পুরোপুরি ঝড়বৃষ্টির মৌসুম।
১ দিন আগে
ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সে জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত...
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এই পূর্বাভাসে বলা হয়, এ সব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে হবে।
২ দিন আগে