
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ দিয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আড়াই বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যাওয়া হয়নি আফিফ হোসেন ধ্রুবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিলেও ভিসা জটিলতায় কানাডার বিমান ধরতে পারেননি এই অলরাউন্ডার।

বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এবার যেন বাংলাদেশি ক্রিকেটারদের হিড়িক পড়েছে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য এবার প্রস্তাব পেয়েছেন আফিফ হোসেন। আজকের পত্রিকাকে আফিফ নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় দলের বাইরে থাকা দুজন ক্রিকেটারকে নিয়ে চলছে জোর আলোচনা। একজন মাহমুদউল্লাহ, আরেকজন আফিফ হোসেন। আফিফ বাদ পড়েছেন গত মার্চে আয়ারল্যান্ড সিরিজ থেকে। তাঁকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘আফিফকে চেহারা দেখে বাদ দেওয়া হয়নি।’