কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যাওয়া হয়নি আফিফ হোসেন ধ্রুবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিলেও ভিসা জটিলতায় কানাডার বিমান ধরতে পারেননি এই অলরাউন্ডার।
গ্লোবাল টি-টোয়েন্টিতে আফিফের খেলার কথা ছিল সারে জাগুয়ার্সে। একই দলে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে গ্লোবালে টি-টোয়েন্টি লিগে সুযোগ পেয়েছিলেন আফিফ। চলতি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগে গ্লোবালে খেলেছেন সাকিব আল হাসানও। মন্ট্রিল টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলে শ্রীলঙ্কায় গিয়েছেন এই অলরাউন্ডার।
৩০ জুলাই কানাডায় যাওয়ার কথা ছিল আফিফের। বিসিবি ছাড়পত্র দিয়েছে তাঁকে ১০ আগস্ট পর্যন্ত। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ভিসা জটিলতার কারণে যেতে পারেননি আফিফ। জানা গেছে, আবেদন করলেও নির্দিষ্ট সময়ে ভিসা পাননি তিনি।
রাউন্ড রবিন লিগে সারে জাগুয়ার্স আজ খেলবে ব্রাম্পটন উলভসের বিপক্ষে। এই পর্বে আগামীকাল মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে তারা। আফিফ যোগ দিয়েছেন এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৬ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে