আগুনে ফর্ম যাকে বলে, সেটিই দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নিবন্ধন করা মিরাজের নাম অবশ্য নেই চূড়ান্ত তালিকায়।
মিরাজ চূড়ান্ত তালিকায় না থাকলেও মোট ৪০৫ ক্রিকেটারের মধ্যে নাম আছে চার বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সর্বোচ্চ দেড় কোটি রূপি ভিত্তিমূল্য সাকিব আল হাসানের। বাকি ৩ ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব—প্রত্যেকেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রূপি করে।
গতবছর সাকিব কোনো দল পাননি। গত মৌসুমে দিল্লির হয়ে খেলা মোস্তাফিজুর রহমানকে এবারও ধরে রেখেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি। ২০২৩ আইপিএলের নিলামে অংশ নিতে ৯৯১ ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। এর মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪০৫ ক্রিকেটার। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ ক্রিকেটার বিদেশি। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ক্রিকেটার ১১৯ জন, অভিষেক না হওয়া ক্রিকেটার ২৮২ জন এবং ৪ ক্রিকেটার সহযোগী দেশের।
আগামী ২৩ ডিসেম্বর হবে ২০২৩ আইপিএলের নিলাম। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে সর্বোচ্চ ৫বার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৬ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে