চলতি বছরের শেষে শোয়েব আখতারের আত্মজীবনী ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কথা। তবে আত্মজীবনী থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই পেসার।
গতকাল টুইটারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আখতার। এমনকি সিনেমা প্রস্তুতকারকদের এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। পাকিস্তানের পেসার টুইট করেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা তৈরির সঙ্গে যারা রয়েছেন, তাদের সঙ্গে আমি চুক্তি বাতিল করেছি। যদি তারা আত্মজীবনী বানায় অথবা আমার নাম ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শোয়েব আখতার। পাকিস্তানের জার্সিতে ৪৬ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২১৯ ম্যাচে ২৫.০২ বোলিং গড়ে নিয়েছেন ৪৩৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৬ বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানিদের মধ্যে উইকেট শিকারীর তালিকায় সাত নম্বরে আছেন তিনি। সবচেয়ে বেশি ২৪১ উইকেট নিয়েছেন ওয়ানডেতে।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৮ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে