
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ দিয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আড়াই বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
এই ভেন্যুতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২২ সালের আগস্টে। সেই ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল হয়েছিল ভারত। আর শেষ ওয়ানডে হয়েছিল ২০১৮ সালের জুলাইয়ে। কাকতালীয়ভাবে সেই ম্যাচেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-উইন্ডিজ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ১৮ রানে।
বাংলাদেশ একাদশ সাজিয়ে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে। এক বছর পর ওয়ানডে খেলতে নামছেন আফিফ হোসেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ ও জেইডেন সিলস।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৬ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে