জাতীয় দলের বাইরে থাকা দুজন ক্রিকেটারকে নিয়ে চলছে জোর আলোচনা। একজন মাহমুদউল্লাহ, আরেকজন আফিফ হোসেন। আফিফ বাদ পড়েছেন গত মার্চে আয়ারল্যান্ড সিরিজ থেকে। তাঁকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘আফিফকে চেহারা দেখে বাদ দেওয়া হয়নি।’
কোচের কথায় কতটা ধাক্কা খেয়েছেন আফিফ, আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনাল শেষে জিজ্ঞেস করলে কোনো মন্তব্য করতে রাজি হননি ২৩ বছর বয়সী অলরাউন্ডার। তবে গত তিন-চার বছরে যিনি সাদা বলে বেশ নিয়মিত হয়ে উঠেছিলেন, আফিফ এক সিরিজে খারাপ করেই বাদ পড়াটা কতটা ‘অবিচার’ মনে করেছেন? এ প্রশ্নে সাংবাদিকদের তিনি বলছেন, ‘জানি না ভাই। আপনাদের (সংবাদমাধ্যমের) মনে হলে হয়, আপনাদের মনে না হলে হয় না। আমার কিছু বলার নেই।’
তবে আফিফ এটি পরিষ্কার জানালেন, তিনি সব সময় ওপরে ব্যাটিং করতে পছন্দ করেন। জাতীয় দলে অবশ্য খুব একটা ওপরে ব্যাটিংয়ের সুযোগ নেই। মিডল কিংবা লোয়ার মিডল অর্ডারেই তাঁর ব্যাটিং পজিশন। তবে আবাহনীর হয়ে এবারের ডিপিএলে দারুণ কিছু ইনিংস খেলে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিও।
আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়ে আফিফ বলছেন, ‘চ্যাম্পিয়ন হতে তো সবারই (অবদান) ভালো লাগে। টুর্নামেন্টের শুরু থেকে আমাদের সবারই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের ওপেনার দুজন পুরো টুর্নামেন্ট ভালো শুরু এনে দিয়েছে। যে কারণে আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছে। আর মিডল অর্ডারে আমাদের মোটামুটি সব ব্যাটারই ছন্দে ছিল। সে জন্য শিরোপা জেতা সম্ভব হয়েছে।’
ডিপিএলে খেলার আগে জাতীয় দলের পারফরম্যান্স কিংবা সামনে ‘এ’ দলের সিরিজ—স্বল্পভাষী আফিফ পেছনে-সামনের কোনো সিরিজ নিয়েই মন্তব্য করতে চাইলেন না। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হয়ে সামনের বড় দৈর্ঘ্যের ক্রিকেট নিয়ে শুধু বললেন, ‘‘দুই দিন পর খেলা (‘এ’ দলের)। তখন দেখা যাবে। আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। আমি শুধু বর্তমানে থাকতে চাই।’’
জাতীয় দল সব ক্রিকেটারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফিফের কাছেও নিশ্চয়ই তা-ই। এ বিষয়েও আফিফের একই কথা, ‘আমি শুধু বর্তমানে থাকতে চাই। সামনে কী হবে, আমার বিষয় নয়।’

নিউ কায়রো প্রাথমিক আদালতের সংশ্লিষ্ট দেওয়ানি বেঞ্চ ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন নির্ধারণ করেছেন। ২০২৫ সালের ৭৮২৬ নম্বর পূর্ণ দেওয়ানি মামলাটি করেছেন আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোর্সি আবদেল তাওয়াব।
৪২ মিনিট আগে
তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস এবং ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। সোয়া দুই দিনে শেষ হওয়া ম্যাচটার দ্বিতীয় ইনিংসে বড় লজ্জাই পেয়েছে অতিথিরা; অলআউট হয়েছে মাত্র ৫৪ রানে। এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুর
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে ফুটবলীয় হাতেখড়ি হওয়া ১৯ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাডাম আব্বাস বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় যুব ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন। শনিবার সকালে ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে বিকেলেই তিনি যশোরের শামসুল হুদা একাডেমিতে ক্যাম্পে যোগ দেন।
৩ ঘণ্টা আগে
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন ইনফান্তিনো। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় উয়েফা ছাড়ার বিষয়ে ওই নারীর সঙ্গে সমঝোতা করা হয়। এর আওতায় ছয় অঙ্কের অর্থ পেয়েছিলে ইনফান্তিনোর কথিত পরকীয় প্রেমিকা। বিষয়টি সামনে আসার পর উয়েফার সুইজারল্যান্ডের নিয়ন সদর দপ্তরে উদ্বেগ তৈরি হয়
৩ ঘণ্টা আগে