দলের বিপর্যয়ে আফিফ হোসেন ধ্রুবর হাল ধরা বাংলাদেশের ক্রিকেটে যেন এখন এক চেনা-পরিচিত দৃশ্য। গতকাল শেষ হওয়া সংযুক্ত আরব আমিরাত সিরিজেও তা দেখা গেছে। তবু নাজমুল হাসান পাপন মনে করেন, এখনো মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের সমান হতে পারেননি আফিফ। এমনকি নুরুল হাসান সোহানকেও মুশফিক-রিয়াদদের সঙ্গে তুলনা করতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট।
আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে ৯৫ রান করেন আফিফ। গড় ৯৫, স্ট্রাইক রেট ১৪৬.১৫। প্রথম ম্যাচে ৫৫ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ-সেরা। তাছাড়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আমিরাতে নেতৃত্ব দিয়েছেন সোহান। তাঁর নেতৃত্বে স্বাগতিকদের ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তো হোয়াইটওয়াশ করেছেই, এমনকি ফিনিশার হিসেবে এই সিরিজে দারুণ অবদানও রেখেছেন এই উইকেটকিপার-ব্যাটার।
তার পরও রিয়াদ-মুশফিকদের সঙ্গে আফিফ-সোহানের তুলনা করতে চান না পাপন। সংবাদমাধ্যমকে বিসিবির সভাপতি বলেন, ‘আফিফের ব্যাটিং দেখতে ভালো লাগে। সোহানের খেলা দেখতেও ভালো লাগে। কিন্তু আফিফ এখনো মুশফিক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ হয়ে যায় নাই। সোহানও ওদের মতো হয় নাই। এখনো অনেক দূর যেতে হবে। ওদের সম্ভাবনা রয়েছে।’
এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিকুর রহিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এ দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তার আগে নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ড, পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন ইনফান্তিনো। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় উয়েফা ছাড়ার বিষয়ে ওই নারীর সঙ্গে সমঝোতা করা হয়। এর আওতায় ছয় অঙ্কের অর্থ পেয়েছিলে ইনফান্তিনোর কথিত পরকীয় প্রেমিকা। বিষয়টি সামনে আসার পর উয়েফার সুইজারল্যান্ডের নিয়ন সদর দপ্তরে উদ্বেগ তৈরি হয়
১০ মিনিট আগে
আমিনুল আশার কথা শোনালেও বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের নয়াদিল্লিতে ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিক্রিয়ায় বাংলা
১ ঘণ্টা আগে
এক বছরের মধ্যেই হামজা চৌধুরী হয়ে উঠেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা। গোলের পাশাপাশি অ্যাসিস্টও করছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম তো বটেই, এমনকি বিদেশের কোনো ভেন্যুতে খেলা হলে গ্যালারি ‘হামজা, হামজা’ স্লোগানে মুখর হয়ে ওঠে। যশোরে আজ নিজের দ্বিতীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অ্যাডাম আব্ব
১ ঘণ্টা আগে
আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদের একটি দল কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করবে। কোথায় মেরামত, সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ প্রয়োজন, তা চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক। ড্রেসিংরুমে ফ্যান ও এসির ব্যবস্থাসহ খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে