ঈদের ছুটির আমেজ এখনো শেষ হয়নি। মুশফিকুর রহিম বগুড়ায় ঈদ করে দ্রুতই ফিরেছেন ঢাকায়। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজের মতো ঝালিয়েও নিয়েছেন ‘ফিনিশার’ হিসেবে নতুন করে নিজেকে চেনানো অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার।
আয়ারল্যান্ড সফর সামনে রেখে আগামীকাল থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ দলের তিন দিনের অনুশীলন ক্যাম্প। ক্রিকেটাররা আজ সন্ধ্যায় চলে যাবেন সেখানে। মুশফিক অবশ্য সিলেটের ক্যাম্পের আগেই অনুশীলন শুরু করে দিয়েছেন। মুশফিকের সঙ্গে লিটন দাসও দুর্দান্ত ছন্দে থাকায় নুরুল হাসান সোহানকে আপাতত সাদা বলে বিবেচনা করছে না টিম ম্যানেজমেন্ট। অথচ ১০ মাস আগেই টি-টোয়েন্টিতে সোহানের মধ্যে নেতৃত্বগুণ দেখেছিল বিসিবি। গত জুলাইয়ে তাঁর নেতৃত্বেই জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ধারাবাহিক সুযোগও পেয়েছেন। কয়েক মাসের মধ্যেই সোহানের সামনে অন্য বাস্তবতা। তাঁর বাদ পড়া নিয়ে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন গতকাল বলছিলেন, ‘সর্বশেষ দুটি সিরিজে মুশফিক-লিটন ফিরে এসেছে। তৃতীয় কিপার হিসেবে ওখানে সোহানের জায়গাটা হয়নি। তাকে একটা সময় লিডারশিপ গ্রুপে রাখা হলেও দলে দুজন কিপার তো আছে। তার মানে এই নয় যে তার প্রয়োজনীয়তা আর নেই। এখন দলের কী প্রয়োজন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।’
সোহানের মতো নেতৃত্বে না থাকলেও গত বছরও লোয়ার মিডল অর্ডারে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত ছিলেন আফিফ হোসেন। এখন ২৩ বছর বয়সী অলরাউন্ডার যে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিবেচনায় নেই, সেটি গত মাসে আয়ারল্যান্ড সিরিজেই পরিষ্কার হয়েছে। বাংলাদেশ দলের লঙ্কান কোচ আফিফের বাদ দেওয়ার ব্যাখ্যায় সরাসরি বলেছিলেন, ‘চেহারা দেখে নয়, পারফরম্যান্সের কারণেই বাদ দেওয়া হয়েছে তাঁকে।’ নির্বাচক সুমন এখনো আফিফকে নিয়ে যথেষ্ট আশাবাদী, ‘সে আমাদের ভবিষ্যৎ, যদি পারফর্ম করতে পারে, আবারও ফিরতে পারে।’
সোহান-আফিফের চেয়ে পথটা বেশি কঠিন হয়ে গেছে মাহমুদউল্লাহর। বিশ্রামের আড়ালে সাদা বলে ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের ভবিষ্যতের পাশে বড় প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে কি না—এমন একটা বিষয় সামনে চলে এসেছে। ছয় মাস আগেও যাঁরা দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তাঁরা এখন ‘অপাঙ্ক্তেয়’ হয়ে গেলেও কদিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, সুযোগ কারও শেষ হচ্ছে না, ‘এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’ আরেক নির্বাচক সুমন বললেন, ‘যে নামগুলো বললেন, তাদের সমীকরণ শেষ হয়ে যায়নি। কিন্তু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ফরম্যাটে টিম ম্যানেজমেন্টের ফর্মুলায় কে সেট হয়, এসব বিবেচনায় রেখে সিদ্ধান্ত হয়।’
যেহেতু জাতীয় দলের দুয়ার আপাতত বন্ধ, মাহমুদউল্লাহ-সোহান-আফিফদের সব মনোযোগ ঢাকা প্রিমিয়ার লিগে। একই সময়ে তামিমদের ভাবনায় আগামী মাসের আয়ারল্যান্ড সিরিজ। সেটি সামনে রেখে আজ দলের সবার গন্তব্য সিলেট হলেও সাকিব আল হাসান থাকছেন না এই প্রস্তুতি ক্যাম্পে। গত রোববার ভোররাতে আমেরিকায় পরিবারের কাছে গেছেন তিনি।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন ইনফান্তিনো। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় উয়েফা ছাড়ার বিষয়ে ওই নারীর সঙ্গে সমঝোতা করা হয়। এর আওতায় ছয় অঙ্কের অর্থ পেয়েছিলে ইনফান্তিনোর কথিত পরকীয় প্রেমিকা। বিষয়টি সামনে আসার পর উয়েফার সুইজারল্যান্ডের নিয়ন সদর দপ্তরে উদ্বেগ তৈরি হয়
৭ মিনিট আগে
আমিনুল আশার কথা শোনালেও বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের নয়াদিল্লিতে ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিক্রিয়ায় বাংলা
১ ঘণ্টা আগে
এক বছরের মধ্যেই হামজা চৌধুরী হয়ে উঠেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা। গোলের পাশাপাশি অ্যাসিস্টও করছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম তো বটেই, এমনকি বিদেশের কোনো ভেন্যুতে খেলা হলে গ্যালারি ‘হামজা, হামজা’ স্লোগানে মুখর হয়ে ওঠে। যশোরে আজ নিজের দ্বিতীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অ্যাডাম আব্ব
১ ঘণ্টা আগে
আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদের একটি দল কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করবে। কোথায় মেরামত, সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ প্রয়োজন, তা চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক। ড্রেসিংরুমে ফ্যান ও এসির ব্যবস্থাসহ খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে