
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরের সখীপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে পতাকা-স্তম্ভ (ফ্ল্যাগপোল) ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে পতাকা-স্তম্ভটির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
একাডেমি প্রাঙ্গণে ১২০ ফুট উচ্চতার এ সুউচ্চ পতাকা-স্তম্ভে ২৮ ফুট দৈর্ঘ্য ও ১৬ দশমিক ৮ ফুট প্রস্থের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে।
একাডেমি কর্তৃপক্ষের মতে, প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করার পাশাপাশি জাতীয় দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকার সৃষ্টির প্রতীক হয়ে থাকবে ‘চির উন্নত বিজয় নিশান’।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীর প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেছেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।

আবদুল মোতালেব ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষাশহীদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
মহাপরিচালক আরও বলেন, চির উন্নত বিজয় নিশান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ পতাকা উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে এবং সদস্যদের পেশাদারি, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার নবায়নে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
২ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
২ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৬ ঘণ্টা আগে