
সংযোগ সড়ক না থাকায় প্রধান সড়ক পেরিয়ে ৮৯০ মিটার ফসলি জমির আল ধরে যেতে হয় ভাষাশহীদ আবদুল জব্বারের নামাঙ্কিত শহীদ মিনারে। ২০১০ সালে সরকারিভাবে নির্মিত শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় শহীদ মিনারে ধরেছে ফাটল, খসে যাচ্ছে পলেস্তারা। এমন জরাজীর্ণ শহীদ মিনারটির অবস্থান ময়মনসিংহের হালুয়াঘাটের শিমুলকুচি গ্রামে। ভাষাশহীদ আবদুল জব্বারের স্মৃতি রক্ষায় শহীদ মিনারটি সংস্কার ও সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভাষাশহীদের নাতনি আফরোজা বেগম রুবা আক্ষেপ নিয়ে বলেন, ‘আমার দাদার স্মৃতি রক্ষায় কেউ কোনো উদ্যোগ নেন না। শহীদ মিনারে যাওয়ার কোনো রাস্তা নেই। খেতের বাতুর (আল) পাড়ইয়া (পাড়ি দিয়ে) যাইতে হয়। একুশে ফেব্রুয়ারি মানুষজন খোঁজখবর নিলেও পরে আর কেউ মনে রাখে না। আমাদের এখন কেউ খোঁজ নেয় না, মূল্যায়ন করে না। আমার বাবা বেঁচে থাকতে একটা ভাতা পাইতাম, এখন সেটাও মেলে না। স্মৃতি রক্ষায় নির্মিত স্থাপনাগুলো সংস্কার অইব বইলা মনে অয় না।’
গতকাল শুক্রবার হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের শিমুলকুচি এলাকায় ভাষাশহীদ আবদুল জব্বারের বাড়িতে গেলে এমন আক্ষেপ করে কথাগুলো বলেন তিনি।
ভাষাশহীদ জব্বারের ভাতিজা আতিকুর রহমান বলেন, ‘এখানে শায়িত আছেন ভাষাশহীদের মা, স্ত্রী আমেনা খাতুন, একমাত্র সন্তান বাদল এবং সহোদর চার ভাই। এই গ্রামে একটি স্কুল অ্যান্ড কলেজ, একটি জামে মসজিদ, একটি ফাউন্ডেশনসহ স্মৃতি পাঠাগার থাকলেও এগুলো রক্ষায় কোনো কার্যকর সরকারি উদ্যোগ নেই। নতুন প্রজন্মর কাছে তাঁর জীবনী তুলে ধরতে বিভিন্ন স্থাপনা ও সড়ক সংস্কারের দাবি জানাই।’
ভাষাসৈনিক শহীদ আবদুল জব্বারের জন্মস্থান ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। ১৯৫০ সালের শেষ দিকে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী গাজিরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামে পরিবারের সবাইকে নিয়ে চলে আসেন। তখন আবদুল জব্বার আনসার বাহিনীর প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন।
হালুয়াঘাটের ইউএনও মো. আলীনূর খান বলেন, ‘মিনারটি এমন এক জায়গায় নির্মিত, যেখানে সংযোগের জন্য কোনো রাস্তা নেই। যদি মালিকেরা যদি জমি দিতে আগ্রহী হন, এ বছর সড়কটি করে দেওয়া হবে।’

তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
৪১ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী স্কুল রোডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে...
১ ঘণ্টা আগে