
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭-এর প্রস্তাব ও আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে আবেদনের শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা-২০২৪ (সংশোধিত) অনুযায়ী, জাতীয় পর্যায়ে দুটি পদকের জন্য বাংলাদেশি নাগরিক অথবা বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে প্রস্তাব ও আবেদন চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে দুটি পদকের জন্য বিদেশি নাগরিক অথবা বিদেশি প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে নির্ধারিত ছকে প্রস্তাব ও আবেদন চাওয়া হয়েছে।
বিশ্বের বিভিন্ন মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে বিশেষ অবদান, গবেষণা, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, বহির্বিশ্বে প্রচার এবং অনুবাদে বিশেষ অবদানের জন্য এই পদক দেওয়া হবে।
প্রতিটি পদক বিজয়ী পাবেন ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা বা সমমূল্যের মার্কিন ডলার।
আগ্রহীদের তিন কপি আবেদনপত্র বা প্রস্তাব সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে ‘অতিরিক্ত পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ১/ক সেগুনবাগিচা, ঢাকা-১০০০’ বরাবর পাঠাতে বলা হয়েছে।
একই সঙ্গে আবেদনপত্রের সফটকপি [email protected] ও [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
পদকসংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংসদীয় কমিটির বৈঠকে বিসিআইসি ও এর আওতাধীন সব কোম্পানি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পে-অফকৃত সার কারখানাগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বন্ধ সার কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা জানতে চাওয়া হয়।
১৩ মিনিট আগে
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৩৫ মিনিট আগে
দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার নেফ্রোলজি ইউনিট ও ডায়ালাইসিস সেন্টারের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ২২০টি পদ সৃজন করেছে সরকার। ২৪ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি জারি করে।
৩৯ মিনিট আগে
বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাতে তিনি তিস্তা প্রকল্প, যোগাযোগ ও শিল্প খাতে সহযোগিতার কথাও বলেন।
৪২ মিনিট আগে