সুনামগঞ্জ জেলা বাংলাদেশের হাওর অঞ্চলের প্রাণকেন্দ্র, যেখানে মৌসুমি জলাভূমি, নদী ও বনজ প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। এখানকার জীবনযাত্রা ও সংস্কৃতি হাওরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা সুনামগঞ্জ সদর, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, ছাতক, জগন্নাথপুর, দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, শাল্লা, দিরাই ও শান্তিগঞ্জ সহ সুনামগঞ্জ জেলার খবর,স্থানীয় ঘটনা সম্পর্কে জানতে সাথে থাকুন।

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

সুনামগঞ্জে বজ্রপাতে শিপু মিয়া (২৭) নামে এক নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ।

সুনামগঞ্জে আমদানি নিষিদ্ধ নাছির বিড়িসহ আব্দুল করিম (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে সদর থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের আব্দুজ জহুর সেতু এলাকা থেকে ৩ লাখ ৩৬ হাজার বিড়িসহ তাঁকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।