মনপুরা

‘টাকা না দিলে বোটে আগুন জ্বালিয়ে দেব’ মৎস্য কর্মকর্তা ও যুবদল নেতার অডিও ভাইরাল
ঘুষ নিয়ে ভোলার মনপুরায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা ও যুবদল নেতা রহিম হাফেজের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। রেকর্ডে টাকা দাবি ও বোটে আগুন দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে। তবে কাজল রেখা ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। রহিম হাফেজও রেকর্ড অস্বীকার করেছেন।

পুলিশের ওপর হামলার মামলায় তিন বছর পর গ্রেপ্তার প্রধান শিক্ষক
ভোলার মনপুরায় পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার...

নদী-চর-সবুজের সঙ্গে কুয়াশার মিতালি, ভ্রমণপিপাসুদের ডাকছে মনপুরা
শীতের আগমনী বার্তায় কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। হিমেল বাতাস, নদীর বুকে ধোঁয়াটে কুয়াশা আর বিস্তীর্ণ সবুজ মাঠে প্রকৃতি সাজছে নতুন রূপে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেঘনার বুকে কুয়াশার আস্তরণ, সারি সারি গাছপালা, আঁকাবাঁকা মেঠোপথ আর গ্রামীণ জনপদের স্নিগ্ধ দৃশ্য তৈরি করে মায়াবী পরিবেশ। প্রকৃতির এই...

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান
ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪)। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।












