Ajker Patrika

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলাউদ্দিনের ছেলে মো. শাকিল (২২) ও একই এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. আল-আমীন (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ওই দুই যুবককে আটক করে পুলিশ। পরে তল্লাশি করে তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত