ব্র্যাক

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল, তদন্তে ডিবি
রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার টিম হুমকির ই-মেইলটির উৎস ও প্রেরকের পরিচয় শনাক্তে তদন্ত করছে।

এনআইডি-পাসপোর্টের মতো অনলাইনে করতে হবে বিয়ের নিবন্ধন: আইনমন্ত্রী
অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনব্যবস্থা চালু হলে বিবাহসংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এই ব্যবস্থায় বৈবাহিক তথ্য সমন্বিত ডেটাবেইসে সংরক্ষিত থাকায় দেশ ও বিদেশ থেকে দ্রুত তথ্য যাচাই করা যাবে.....

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফিরলেন ফরিদ
মাত্র ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ ফরিদ। এরপর মানবপাচারের শিকার হয়ে এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে ঘুরতে কেটে গেছে ২৫ বছর। দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকায় পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন, ফরিদ হয়তো আর বেঁচে নেই। অবশেষে ২৫ বছর পর দেশে ফিরে পরিবারের কাছে ঠাঁই হয়েছে তাঁর...

ব্র্যাকে সিনিয়র অফিসার পদে চাকরি
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।










